Giloy Benefits, Uses, Side Effects and Dosage
Giloy is a well-known herb in ayurvedic medicine. Giloy stem is not only an excellent healing agent but as a rasayana, it makes sure that your body organs work more efficiently and at the best of their function. Let’s explore some health benefits of this ayurvedic elixir:
Giloy for weight loss: Giloy has hypolipidemic actions, which make it excellent for weight loss when consumed regularly. It also helps to improve digestive health and protects the liver.
Giloy for fever: Giloy has immunomodulatory actions and antibiotic properties. It protects you from infections due to common microorganisms like dengue fever.
Giloy for diabetes: Giloy is effective for diabetics since it aids in the reduction of blood glucose levels by improving insulin resistance.
Giloy for respiratory infections: Giloy has been found to be effective in the treatment of a chronic cough, allergic rhinitis and may also be helpful in relieving the symptoms of asthma.
Giloy for women: Due to its immunity-boosting properties, giloy is of great use for postmenopausal women. Its antioxidant properties may also help reduce the risk of osteoporosis.
Giloy for men: The use of giloy can improve sexual performance and libido in men along with improving the quality of ejaculation.
Giloy for cancer: Some studies claim the use of giloy in the treatment of cancer due to its antioxidant properties.
Giloy for mental health: Giloy is commonly used for the management of anxiety, depression and other mental health conditions.
....................
গুলঞ্চ লতার উপকার, ব্যবহার, পার্শ্বপ্রতিক্রিয়া এবং ডোজ
আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে গুলঞ্চ একটি পরিচিত গুল্ম। গুলঞ্চের কাণ্ড শুধুমাত্র নিরাময়ের একটি চমৎকার এজেন্ট নয়, কিন্তু রাসায়নিকভাবে এটি আপনার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ যাতে ঠিকভাবে এবং তাদের সম্পূর্ণ শক্তি-সহ কাজ করে তা নিশ্চিত করে। এই আয়ুর্বেদিক মহৌষধের স্বাস্থ্যের উপকারিতা একবার দেখে নেওয়া যাক।
ওজন কমাতে গুলঞ্চ: গুলঞ্চ হাইপোলিপিডেমিক হিসাবে কাজ করে বলে নিয়মিত সেবন করলে ওজন কমানোর ক্ষেত্রে চমৎকার কাজ দেয়। শরীরের পরিপাক প্রক্রিয়ার উন্নতি ঘটাতে সাহায্য করে এবং যক্কৃৎ রক্ষা করে।
জ্বরের জন্য গুলঞ্চ: গুলঞ্চ ইমিউনোমডিউলেটরি প্রক্রিয়া করে এবং তার অ্যান্টিবায়োটিক উপাদান আছে। ডেঙ্গি জ্বরের মতো জীবাণুর সংক্রমণের হাত থেকে এটি রক্ষা করে।
ডায়বিটিসের জন্য গুলঞ্চ: ইনসুলিনের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম হয় বলে ডায়বিটিসের ক্ষেত্রে এটি কার্যকরী হয়।
শ্বাসকষ্ট রুখতে গুলঞ্চ: দেখা গিয়েছে, দীর্ঘস্থায়ী কাশি, অ্যালার্জিক রাইনাইটিস-এর চিকিৎসায় গুলঞ্চ কার্যকরী ভূমিকা নেয় এবং হাঁপানি বা অ্যাজমার উপসর্গ কমানোর ক্ষেত্রেও এটি কাজে লাগে।
মহিলাদের জন্য গুলঞ্চ: রোগ প্রতিরোধী উপাদানগুলির জন্য রজঃনিবৃত্তি উত্তর (পোস্টমেনোপজাল) মহিলাদের জন্য গুলঞ্চ খুব কাজে লাগে। এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়) রোধ কমাতে পারে।
পরুরষদের জন্য গুলঞ্চ: গুলঞ্চের ব্যবহারে বীর্যধারণ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে পুরুষদের যৌন ক্ষমতা বা ইচ্ছা বৃদ্ধি পায়।
ক্যান্সারের জন্য গুলঞ্চ: কয়েকটি সমীক্ষায় দেখা গিয়েছে, গুলঞ্চের অ্যান্টি অক্সিডেন্ট উপাদানের জন্য গুলঞ্চের ব্যবহার করা যেতে পারে।
মানসিক স্বাস্থ্যের জন্য গুলঞ্চ: দুশ্চিন্তা, অবসাদ এবং অন্যান্য মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুলঞ্চের ব্যবহার হয়।


Very nice
ReplyDelete